প্রেসিডেন্টের কাছ থেকে স্নাতক ডিগ্রি গ্রহণ সিরিয়ার ফার্স্ট লেডির

by amirulislamluqman20@gmail.com

সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা উত্তরাঞ্চলীয় শহর ইদলিবে আয়োজিত স্নাতক সমাবর্তনে অংশ নেন। এ অনুষ্ঠানে তার স্ত্রী ও সিরিয়ার ফার্স্ট লেডি লতিফা আল-দারুবি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইদলিব বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ ২০২৫ সালের ‘আন-নাসর ওয়া তাহরির’ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করে। এ অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রেসিডেন্ট শারা তার স্ত্রীকে ডিগ্রি সনদ তুলে দেন।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, লতিফা আল-দারুবির জন্ম হিমস শহরে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা পরিবর্তনের পর প্রথমবার তাকে প্রেসিডেন্ট শারার সঙ্গে তুরস্ক ও সৌদি আরব সফরে দেখা যায়।

প্রেসিডেন্ট শারা অতীতে একাধিকবার বলেছেন, সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের সময় পাহাড়ে গোপন জীবনযাপনের দিনগুলোতে তার স্ত্রী সবসময় পাশে ছিলেন এবং তাকে সাহস জুগিয়েছেন।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222