ফরিদাবাদ মাদরাসার দস্তারবন্দি মহাসম্মেলন ঘোষণা

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল মামদুহ >>

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ, ঢাকা-র ৭০ বছর পূর্তি ও দস্তার-এ-ফজিলত মহাসম্মেলন আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন
banner

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি (২৮, ২৯ ও ৩০ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি, সোম, মঙ্গল ও বুধবার) তিন দিনব্যাপী এই মহাসম্মেলন আয়োজন করা হবে।

উল্লেখযোগ্য এই আয়োজনকে সামনে রেখে বাংলা, আরবি ও ইংরেজি—তিন ভাষায় পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থী, উলামায়ে কেরাম ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দাওয়াতনামা পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ফরিদাবাদ মাদরাসার দস্তারবন্দি সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ উলামায়ে কেরাম অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান সফল করতে মাদরাসা কর্তৃপক্ষ সকলের আন্তরিক দোয়া, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছে। এছাড়া সম্মেলন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জামিয়ার ওয়েবসাইটে: www.abnaefaridabad.com।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222