পেশাদার শেফের দক্ষতা গড়ে তুলছে শায়খ আহমাদুল্লাহ’র কোর্স

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল >>

জনপ্রিয় ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে রান্নাবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা গড়ে উঠছেন পেশাদার শেফ হিসেবে।

বিজ্ঞাপন
banner

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ জানান, ‘একসময় যারা রান্নায় একেবারেই অনভিজ্ঞ ছিলেন, তারাই এখন আত্মবিশ্বাসের সঙ্গে পেশাদার শেফের মতো নানা পদ তৈরি করছেন।’

তিনি বলেন, ‘যে হাত কখনও ছুরি-চামচের সঠিক ব্যবহার জানত না, সেই হাতেই এখন ফুটে উঠছে অসাধারণ দক্ষতা।’

তিনি আরও জানান, বিশ্ববাজারে দক্ষ শেফদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে প্রফেশনাল কুকিং অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট কোর্স চালু করা হয়েছে। এরইমধ্যে দুটি ব্যাচের ৩১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে তৃতীয় ব্যাচের ১৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222