হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ, পাচ্ছে যেসব জেলা

by hsnalmahmud@gmail.com

দেশে হঠাৎ করেই হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় জরুরি পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবিলায় দেশের ১৮টি জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই বিশেষ অভিযানের ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি লক্ষ্য করা গেছে, সেসব এলাকাকেই এই কার্যক্রমের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে।

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে দেওয়া হবে এই টিকা। পাশাপাশি শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান করা হবে।

আগে নিয়মিত কর্মসূচিতে হামের টিকা নেওয়া থাকলেও এই বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতে কোনো বাধা নেই। একাধিকবার টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। জনমনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি।’

যে ১৮ জেলার ৩০ উপজেলায় রোববার হামের টিকা দেয়া হবে

বরগুনা (বরগুনা পৌরসভা ও সদর), পাবনা (পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (চাঁদপুর পৌরসভা ও সদর, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (গাজীপুর সদর), চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (যশোর পৌরসভা ও সদর), নাটোর (নাটোর সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং), মাদারীপুর (মাদারীপুর পৌরসভা ও সদর), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি), শরীয়তপুর (জাজিরা)।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222