নরসিংদী-৩ শিবপুরে সংসদ সদস্য প্রার্থী মাওলানা রাকীবুল ইসলামের গণসংযোগ

by hsnalmahmud@gmail.com

নরসিংদী-৩ শিবপুর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম সাধারচর ইউনিয়নের পাঁচটি বাজারে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) গণসংযোগ করেছেন।

তিনি সাধারচর বাজার, নতুন বাজার, সৈদেরখলা, বন্যার বাজার ও গারদ বাজারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন কামনা করেন।

বিজ্ঞাপন
banner

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাধারচর ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা শাহাদাত হুসাইন, দুলালপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জনি প্রমুখ।

গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ মাওলানা রাকীবুল ইসলামের বক্তব্য শোনেন এবং নির্বাচনে তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222