মধ্যরাতে এসি বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ ২ শিশু সন্তান দগ্ধ

by Nur Alam Khan

রাজধানীর যাত্রাবাড়ীতে মধ্যরাতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের ঘুমন্ত অবস্থায় ৪ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর লিচুবাগান এলাকার একটি ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

দগ্ধরা হলেন মো. তুহিন হোসেন (৩৮), স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন।

তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা ইবার বোন ফারজানা আক্তার জানান, দিবাগত রাত দেড়টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দে বাসার এসি বিস্ফোরণ হয়। এতে আমার বোন এবং তার স্বামীসহ দুই সন্তান দগ্ধ হন।

জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার ১৫ শতাংশ, তানভীরের ৪০ শতাংশ ও তাওহীদের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222