আমাদের জনগণ মার্কিন সেনাদের উপস্থিতি মেনে নেবে না: আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়

by Nur Alam Khan

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আফগানিস্তানের ভূখণ্ডে মার্কিন সেনাদের উপস্থিতি জনগণ কখনোই মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নেবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে বিদেশি গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর জাকির জালালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘আফগান ভূখণ্ডে মার্কিন সামরিক উপস্থিতি দোহা আলোচনার সময়ই প্রত্যাখ্যান করা হয়েছিল। আফগান জনগণ এ সিদ্ধান্তের পক্ষে রয়েছে।’

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, আফগানিস্তান-আমেরিকা সম্পর্ক সামরিক উপস্থিতি ছাড়াই এগিয়ে নেওয়া উচিত। সম্পর্ক গড়ে উঠতে হবে যোগাযোগ, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, আফগানিস্তানের বাগরাম সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের পুনরায় মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে। তবে আফগান পক্ষ জানাচ্ছে, এ ধরনের কোনো প্রস্তাব তারা মেনে নেবে না।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222