জুলাই ছাত্র হত্যা মামলায় যুবলীগের উজ্জ্বল দাস গ্রেপ্তার

by Nur Alam Khan

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল যুবলীগ নেতা উজ্জ্বল দাসকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত উজ্জল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন
banner

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সূত্রাপুর থানার (ডিএমপি) মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪ খ্রি., ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ৫৯ নং আসামী উজ্জল দাস এর ঠিকানা পিতা- মৃত হরিপদ দাস, মাতা- রাধারাণী দাস, ৭ নং জাস্টিস লালমোহন দাস লেন, কাঠেরপুল, সূত্রাপুর, ঢাকা।

উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর-০১, তারিখ ০১/০৯/২০২৪খ্রি., ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড)। একই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন সূত্রাপুর থানায় (ডিএমপি) মামলা নং-০৩, তারিখ- ২৪/০৮/২০২৪খ্রি., ধারা- ৩৪/১০৯/১৪৯/৩০২ পেনাল কোড রুজু করেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222