ট্রাম্পের জন্য ম্যাক্রোঁর গাড়ি থামিয়ে দিল নিউইয়র্ক পুলিশ

by Fatih Work

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্থানীয় পুলিশ সাময়িকভাবে থামিয়ে দেয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনভয় পার হওয়ার সময় নিরাপত্তাজনিত কারণে ম্যাক্রোঁর গাড়ি আটকে দেওয়া হয়। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।

বিজ্ঞাপন
banner

ঘটনার এক পর্যায়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গাড়ি থেকে নেমে আসেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে সড়কটি দ্রুত ক্লিয়ার করার অনুরোধ জানান।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা প্রটোকল মানতে গিয়ে এক রাষ্ট্রপ্রধানকে এভাবে আটকে দেওয়ায় নিউইয়র্ক পুলিশের ভূমিকা নিয়ে নানা সমালোচনা চলছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222