গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ: জাতিসংঘ মহাসচিব

by Fatih Work

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবিক পরিস্থিতিকে ‘চূড়ান্তভাবে ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল বৈশ্বিক সংহতি ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখার জন্য, তাই এটি শান্তির নিশ্চয়তা দেবে।

বিজ্ঞাপন
banner

গুতেরেস জোর দিয়ে বলেন, গাজার বর্তমান পরিস্থিতি ভয়াবহতম অবস্থায় পৌঁছেছে, সেখানে অবিলম্বে এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানো জরুরি।

অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সাধারণ পরিষদে তার ভাষণে অভিযোগ করেন যে, ইসরায়েলি নেতৃত্ব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং জাতিসংঘ নিজস্ব কর্মীদেরও ইসরায়েলি হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222