শিগগিরই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে।
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি।
এনআর/
