‘আপনার বাংলাদেশি বোন দিল্লিতে, তাকে সীমান্তে আনুন, তাকে বাংলাদেশে ফেলে দেব’

by hsnalmahmud@gmail.com
মোদি-হাসিনা-ওয়াইসি

ভারতের বিহারে ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের জবাবে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সমাবেশে ওয়াইসি বলেন, “মোদিজি বলছেন, বিহারে বাংলাদেশি আছে। কিন্তু বিহারে কোনো বাংলাদেশি নেই। তবে আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। সীমান্তে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।”

বিজ্ঞাপন
banner

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওয়াইসির এই বক্তব্য আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে করা একটি কটাক্ষ। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ৫ আগস্ট ঢাকা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।

এর আগে স্বাধীনতা দিবসের ভাষণসহ একাধিক নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদি ‘অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহার করে দাবি করেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে দেশে ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি হয়েছে। বিহারের পূর্ণিয়ায় ১৫ সেপ্টেম্বরের সমাবেশেও তিনি বিরোধীদের বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ আনেন।

রাজনীতিতে এই বিষয়টি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে তীব্র বাগযুদ্ধে রূপ নিয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222