আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ
মনোহরদী, নরসিংদী প্রতিনিধি
জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পি,আর পদ্ধতি প্রবর্তনসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মনোহরদী উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে এলাকাব্যাপী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা নাছির আল ফরিদী। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন জাতির অস্তিত্ব রক্ষার অনিবার্য প্রয়োজন। পি আর পদ্ধতি চালু হলে দেশের গণতন্ত্র নতুন দিগন্তে পৌঁছাবে। জনগণের ন্যায্য অধিকার আদায়ে খেলাফত মজলিস আপসহীন সংগ্রাম চালিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে পাঁচ দফা দাবি মানতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মিছিল-সমাবেশে স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক ও সাধারণ জনসাধারণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
হাআমা/
