নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে: এম এ মালেক

by Nur Alam Khan

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের সময়ক্ষেপণের জন্য ষড়যন্ত্র চলছে।’

সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে ফেরার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় বিএনপি নেতা ও সমর্থকরা তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ছাত্রদের ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া। একই সঙ্গে কিছু উচ্চভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন প্রবর্তনের চেষ্টা করছেন।’

এম এ মালেক বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করছেন। তিনি তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন। তরুণ ভোটাররা তাদের ভোট দেবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ও নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো। বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দেবেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222