প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

by amirulislamluqman20@gmail.com

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে গাজা যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই প্রস্তাবে সব মুসলিম ও আরব দেশ সম্মতি দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দুই সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
banner

ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার মূল বিষয়সমূহঃ

  • অবিলম্বে যুদ্ধবিরতি এবং বর্তমান যুদ্ধক্ষেত্রগুলোকে বন্ধ রাখা।
  • ৪৮ ঘণ্টার মধ্যে জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেওয়া এবং নিহত ২৪ জিম্মির লাশ ফেরত দেওয়া।
  • আজীবন কারাদণ্ড পাওয়া ২৫০ ফিলিস্তিনি বন্দি এবং ৭ অক্টোবর ২০২৩ এর পর আটক হওয়া ১,৭০০ গাজার নাগরিককে ইসরায়েল মুক্তি দেবে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
  • হামাসের সব আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা এবং আত্মসমর্পণকারী হামাস যোদ্ধাদের সাধারণ ক্ষমা দেওয়া।
  • যারা গাজা ছাড়তে চায়, তাদের নিরাপদে প্রস্থানের সুযোগ নিশ্চিত করা।
  • গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সমানভাবে বিতরণ নিশ্চিত করা।
  • কাউকে জোরপূর্বক গাজা থেকে বিতাড়িত না করা এবং বাস্তুচ্যুতদের ফিরে আসার অধিকার দেওয়া।
  • হামাসকে গাজার ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো থেকে সম্পূর্ণভাবে বাদ রাখা।
  • আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও ফিলিস্তিনিদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে কাজ করা।
  • গাজায় অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা।
  • গাজার পুনর্গঠনের জন্য অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোগত সংস্কার।
  • ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, গাজা দখল বা সংযুক্ত না করার নিশ্চয়তা।
  • ইসরায়েলের কাতারে আর কোনো হামলা না করার অঙ্গীকার।
  • উন্নয়ন ও রাজনৈতিক সংস্কার শেষ হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্ভরযোগ্য পথ খুলে দেওয়া।
  • ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টেকসই শান্তি ও সহাবস্থানের জন্য আলোচনার প্রক্রিয়া শুরু করা।

ট্রাম্প বলেছেন, এই শান্তি পরিকল্পনায় সব মুসলিম দেশ সম্মতি দিয়েছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222