‘মুসলিমদের হত্যা’ করতে বিজেপি নেতার মন্তব্যে ভারতে তোলপাড়

by amirulislamluqman20@gmail.com

ভোপালে দুর্গা বাহিনী শাস্ত্র পূজায় বক্তব্যকালে হিন্দুত্ববাদীকর্মী ও সাবেক বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের মুসলিমদের উদ্দেশ্য করে উস্কানিমূলক ও সহিংস মন্তব্যে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে।

তিনি হিন্দু নারীদের মুসলিম পুরুষদের থেকে দূরে থাকার এবং তাদের বাড়িতে সাহায্য নেয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং বলেন, ‘যখন শত্রু (মুসলিমরা) আসে, তাদের অর্ধেক করে কেটে ফেলা উচিত।’

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম মাকতুব মিডিয়ার সূত্রে জানা গেছে, প্রজ্ঞা সিং ঠাকুর নিজের বক্তব্যে উল্লেখ করেন, মিয়াসদের (মুসলিমদের প্রতি অবমাননাকর সম্বোধন) সঙ্গে বোন-ভাইয়ের মত কোনো সম্পর্ক নেই এবং মুসলিমদের বোন হয়ে ওঠার বিরুদ্ধে হিন্দু নারীদের সতর্ক করে দেন।

তিনি নারীদেরকে ঘরের বিদ্যুৎ ঠিক করা, পাইপের কাজ বা গাড়ি চালানোসহ যেসব কাজে পুরুষদের আনতে হয় সেই কাজে মুসলিমদের আনতে নিষেধ করেছেন। এছাড়া মন্দিরের আশেপাশে প্রসাদ বিক্রি করে মুসলিমদের পরিচালিত এমন দোকানগুলো চিহ্নিত করে সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য করে তার নেতৃত্বকে ভুল বলে আখ্যায়িত করেও বিতর্কিত মন্তব্য করেন।

প্রজ্ঞার এ ধরনের বক্তব্য ধারাবাহিক উস্কানিমূলক মন্তব্যের অংশ হিসেবে দেখা হচ্ছে। পূর্বেও তিনি মুসলিমদের ‘শত্রু’ হিসেবে উল্লেখ করে ঘরেই অস্ত্র রাখার পরামর্শ দেওয়ার মত নিন্দিত বক্তব্য করেন, যার ফলে কয়েক জায়গায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

এদিকে, মধ্যপ্রদেশের বিরোধী দলনেতা উমান সিঘার প্রজ্ঞার বক্তব্যকে ‘অপ্রীতিকর’ আখ্যা দিয়ে বলেন, বিজেপি সরকার জনগণের প্রকৃত সমস্যা থেকে মনোযোগ সরানোর জন্য ইচ্ছাকৃতভাবে মুসলিমবিরোধী উত্তেজনা সৃষ্টি করছে।

তিনি উল্লেখ করেন, যখন রাজ্য বেকারত্ব, মূল্যস্ফীতি ও নিয়োগ কেলেঙ্কারিতে জর্জরিত, তখন এমন উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক খেলা হিসেবে পরিগণিত হচ্ছে।

প্রজ্ঞা সিং ঠাকুরের মন্তব্যগুলোর বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে নিন্দা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে, ভারতে এমন ঘৃণা ও উস্কানিমূলক ভাষা ইসলামোফোবিয়া ও সাম্প্রদায়িক উত্তেজনা আরো বাড়াতে পারে।

সূত্র: মাকতুব মিডিয়া ভারত।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222