আমেরিকায় ‘ফান্ডিং বিল’ পাস না হওয়ায় সরকারি প্রতিষ্ঠান বন্ধ, বিপদে লাখো কর্মচারী

by Fatih Work

আমেরিকান কংগ্রেসে সরকারি খরচের জন্য প্রয়োজনীয় ফান্ডিং বিল পাস না হওয়ায় দেশটির বেশিরভাগ ফেডারেল দপ্তর বন্ধ হয়ে গেছে।

বুধবার (১ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, এ কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশ স্থগিত রয়েছে, বৈজ্ঞানিক গবেষণা থমকে গেছে এবং বিমান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে।

বিজ্ঞাপন
banner

সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন সেনাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। প্রায় ৭ লাখ ৫০ হাজার ফেডারেল কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ পরিস্থিতিতে প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের।

গত সপ্তাহে সিনেট ২১ নভেম্বর পর্যন্ত অস্থায়ী ব্যয় অনুমোদন বিল প্রত্যাখ্যান করে। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, বিলটিতে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। অন্যদিকে রিপাবলিকানরা মিলিয়ন মিলিয়ন আমেরিকানের জন্য স্বাস্থ্য সুবিধার মেয়াদ বাড়াতেও আপত্তি জানিয়েছে।

রিপাবলিকানদের দাবি, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয় আলাদা করে সমাধান করা উচিত। তবে সরকারি এজেন্সিগুলোর জন্য প্রস্তাবিত ১.৭ ট্রিলিয়ন ডলারের বরাদ্দ দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222