চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরবেন ভিপি নুর

by Nur Alam Khan

চিকিৎসা শেষে আগামী শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, নুরুল হক নুর ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নুর, যেখানে তার সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে, গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222