মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আয়োজিত সেমিনারে মুজিব বর্ষের লোগো সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, ভুলবশত পুরোনো লিফলেট বিতরণ করা হয়েছে।
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১১ টায় খুলনা জেলা শিল্প কলা একাডেমি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
জানা গেছে, সেমিনারে অংশগ্রহণ করা দর্শনার্থীদের হাতে ইমারত নির্মাণ সংক্রান্ত লিফলেট দেওয়া হয়। সেই লিফলেটে দেখা যায় মুজিব বর্ষের লোগো। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পুরোনো লিফলেট ভুলবশত বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
