77
সোমবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস ধাক্কা মারে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে। এতে ৫৫ বছর বয়সী মোজাম্মেল নিহত হন। আরও তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা বাসসহ দু’টি মৌমিতা পরিবহনের বাস ভাঙচুর করে। বিকেল চারটার দিকে পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ রাখা হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
এনআর/
