নরসিংদী-৫ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুতের গণসংযোগ

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা
নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মহসীন হোসাইন বিদ্যুৎ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।

বিজ্ঞাপন
banner

আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ।

এসময় রায়পুরা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মহসীন হোসাইন বিদ্যুৎ দীর্ঘদিন ধরে দলীয় ও জনসংযোগমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি জেলার মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছেন এবং বিগত ১৭ বছরে প্রায় ৮ বছর ৬ মাস কারাবরণ করেছেন।

স্থানীয় জনমতে তিনি একজন সৎ, সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। আওয়ামী সরকারের সময় তিনি বারবার কারা নির্যাতনের শিকার হন, এমনকি তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

দলীয় নেতাকর্মীদের দুর্দিনে পাশে থাকা, তাদের আইনি সহায়তা ও মানবিক সহযোগিতা প্রদান এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি তৃণমূল পর্যায়ে একজন মানবিক ও প্রতিবাদী নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন।

এছাড়া তিনি শিক্ষার প্রসারে নিজ এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222