রৌমারীতে ইয়াবা ও হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন রৌমারী সরকারি কলেজ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশের একটি টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- কুড়িগ্রামের রৌমারী থানাধীন কলেজ পাড়া এলাকার মোঃ নুর আলম (৩৬) ।

বিজ্ঞাপন
banner

আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন সরকারি কলেজের মাঠ এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ নুর আলম (৩৬) কে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে ৩০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইন সহ ১ জনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222