গাজায় যুদ্ধবিরতি, প্রথম ধাপে ইসরায়েলে পৌঁছেছে ২০০ মার্কিন সেনা

by Fatih Work

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শুরু হওয়ার পর ২০০ মার্কিন সেনা ইসরায়েলে পৌঁছেছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবে না; তারা মিশর, কাতার ও তুরস্কের সেনাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির বাস্তবায়ন নিশ্চিত করা যায়।

বিজ্ঞাপন
banner

গাজা শান্তিচুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে নির্ধারিত সীমান্তে ফিরে গেছে। এই প্রক্রিয়া তদারকির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ ওয়াটকফ গাজা সফর করেন এবং নিশ্চিত করেন যে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে জানান, তার গাজা সফরের উদ্দেশ্য ছিল সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার গঠনের সম্ভাবনা যাচাই করা।

তিনি পরিষ্কারভাবে বলেন, গাজার ভেতরে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না, বরং সমন্বয়ের কার্যক্রম গাজার বাইরে থেকেই পরিচালিত হবে।

সূত্র: এক্সপ্রেস নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222