চাকসু নির্বাচনে ইউনিভার্সিটি টিচার্স লিংকের ১০ প্রস্তাবনা

by Nur Alam Khan

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখার জন্য করণীয় বিষয়ে ১০ প্রস্তাবনা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বরাবর তারা এই প্রস্তাবনা দেন।

বিজ্ঞাপন
banner

তাদের দেওয়া ১০ দফা প্রস্তাবনার মধ্যে আছে ভুয়া ভোটার ও জাল ভোট রোধ; ওএমআর মেশিনের স্বচ্ছতা নিশ্চিতকরণ; কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা; আচরণবিধির কঠোর ভাবে অনুসরণ; নারী শিক্ষার্থীদের নিরাপত্তা; ক্যাম্পাস নিরাপত্তা ব্যবস্থা; প্রযুক্তি নির্ভর নজরদারি; প্রচারণা ও গণআস্থা; নির্বাচনকালীন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সহায়তা কেন্দ্র; ফলাফল প্রকাশ ও পরবর্তী শৃঙ্খলা।

প্রস্তাবনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চবি শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, সদস্য সচিব অধ্যাপক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. রোকনুজ্জামান আজাদ, অধ্যাপক ড. সিরাজ উদ্দিন, সদস্য অধ্যাপক ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক ড. ওয়াহিদা সুমি।

এনআর/ 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222