প্রতিশোধের ম্যাচে আবারো হংকং চায়নার মুখোমুখি বাংলাদেশ

by Fatih Work

গত বৃহস্পতিবার ৭ গোলের ম্যাচে হেরে  এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। হাতে থাকা তিন ম্যাচের সবকটিতে পয়েন্ট চাই জামাল ভূইয়াদের। তারপর সমীকরণ মিলবে কি না নিশ্চিত নয়। তবে বাংলাদেশের লক্ষ্য শুধু ম্যাচ জয়।

তিন চ্যালেঞ্জের প্রথমটি আজ। পাঁচ দিনের ব্যবধানে হংকং, চায়নার বিপক্ষে ফের মাঠে নামছে হাভিয়ের কাবরেরার দল। হংকংয়ের কাই তাক স্পোর্টস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গড়াবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে।

বিজ্ঞাপন
banner

গত বৃহস্পতিবার দুই দলের মধ্যকার বাছাইয়ের প্রথম লেগে ৩-৪ গোলে হার বাংলাদেশ। স্কোরলাইন ৩-১ থেকে ইনজুরি টাইমের শেষ মিনিটে ৩-৩ সমতায় ফিরেছিল লাল সবুজেরা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার গোল হজম করে হতাশার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী, জামাল, তপুদের।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে কখনও জেতেনি বাংলাদেশ। মোট পাঁচবারের মোকাবিলায় একবারই কেবল ড্র-য়ের সাফল্য ধরা দিয়েছিল। তবে ঘরের মাঠে দারুণ খেলার পর এবার প্রতিশোধের নেশায়ই নামবেন হামজা, জামাল, শোমরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222