রাজধানীর বিমানবন্দর স্টেশনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

পথশিশুদের মুখে হাসি ফোটাচ্ছে পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ

by Fatih Work

বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী দার্শনিক সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর প্রতিষ্ঠিত দাওয়াতি ও মানবিক সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’ এর উদ্যোগে প্রতি সপ্তাহে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়।

এই কর্মসূচির ধারাবাহিকতায় আজ শুক্রবার বাদ জুমআ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রায় ১৫০ জন পথশিশুর মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির। সময় তিনি উপস্থিত পথশিশুদের কালিমা শেখান ও মক্তবে কুরআন শিক্ষার অঙ্গীকার নেন।

ড. ফারুকী বলেন, “আমাদের সমাজে এখনও হাজারো শিশু খাবারের অভাবে দিন কাটায়। তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। ইসলামের দাওয়াত কেবল মুখের নয়, কর্মের মাধ্যমেও হতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চলবে এবং ভবিষ্যতে চিকিৎসা সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালুরও পরিকল্পনা রয়েছে।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222