খুলনার চার কলেজে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য, জিপিএ-৫ এ বোর্ড শীর্ষে সিটি কলেজ

by Fatih Work

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)

চলতি বছর এইচএসসি পরীক্ষায় খুলনার ৪টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। গতকাল যশোর বোর্ডের ঘোষিত ফলাফলে এ চিত্র উঠে আসে। যশোর বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম হয়েছে খুলনার এম এম সিটি কলেজ। কলেজটি থেকে এ বছর ৫৪৭ জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞাপন
banner

ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর খুলনা ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ১২ হাজার ১৫৬ জন। গড় পাসের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।

বোর্ড থেকে জানা গেছে, খুলনার ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ খুলনা থেকে ১ জন অংশ নিয়ে ফেল করেছেন। এছাড়া খুলনা সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে ১ জন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে ৫ জন, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন অংশ নিলেও কেউ পাস করেননি।

এ বছর বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) সিটি কলেজ থেকে, ৫৪৭ শিক্ষার্থী। সিটি কলেজ থেকে এ বছর ১ হাজার ৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩৫ জন পাস করেছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ। এই কলেজ থেকে এ বছর ১ হাজার ১০৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৮৫ জন পাস করেছে। ফেল করেছে ১২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২০৪ জন। সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয় থেকে ১৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। কলেজটি থেকে এ বছর ১ হাজার ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৭৬ জন অকৃতকার্য হয়।

এছাড়া খুলনা পাবলিক কলেজ থেকে ৩৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৩৬ জন উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পেয়েছে ১৫৫ জন। ফলাফল ঘোষণার পর কলেজগুলোর শিক্ষার্থীরা উৎসবে মেতে ওঠে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222