বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না প্লিজ: রুবেল হোসেন

by Fatih Work

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। ব্যাটারদের জন্য চরম কষ্টসাধ্য এই উইকেট নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক পেসার রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উইকেটের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিজের ফেসবুক পেজে রুবেল লেখেন,

বিজ্ঞাপন
banner

আমার ১২-১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট কখনো দেখিনি। আপনি এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেনএটা আসলে অনেক বড় বোকামি। বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না প্লিজ। এই দেশের কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে। তাদের সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।”

মিরপুরের উইকেট নিয়ে এর আগে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা এবং দলের কোচ মাইক হেসনও সমালোচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় রুবেল যোগ করলেন নতুন মাত্রা। তিনি বলেন,

মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। এটা আগেও ছিল, এখনো আছে। কিছুই বদলায়নি। আন্তর্জাতিক ক্রিকেট মানেই চ্যালেঞ্জ গ্রহণ করা। কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই ভীষণ কষ্টকর।”

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই দলই সংগ্রহ করে সমান ২১৩ রান। শেষ পর্যন্ত ম্যাচটি গড়ায় সুপার ওভারে, যেখানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ২০৭ রান করেই বাংলাদেশ জিতেছিল ৭৪ রানে। এই পরিসংখ্যানেই স্পষ্ট—মিরপুরে ব্যাটিং করা যেন একপ্রকার যুদ্ধ।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৮১৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে গতকালের ম্যাচটাই তাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সুপার ওভারের ম্যাচ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল, ২৩ অক্টোবর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222