উগান্ডায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, রাজধানী কমপালা ও উত্তরাঞ্চলীয় শহর গুলু এর মাঝের হাইওয়েতে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা দুটি বাসই একটি ট্রাক ও একটি এসইউভিকে ওভারটেক করার চেষ্টা করছিল। ঠিক সেই সময়েই বাসদুটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ঘটনাটিকে সাম্প্রতিক সময়ে উগান্ডার অন্যতম সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি ও ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
