অতীত ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত আমির

by naymurbd1999@gmail.com

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালসহ ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত জামায়াতে ইসলামী বা দলের কোনো কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে, তাদের কাছে তিনি নিঃশর্তভাবে ক্ষমা চাচ্ছেন।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়েও মত প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি যেমন ভুল করতে পারে, তেমনি একটি দলও ভুল সিদ্ধান্ত নিতে পারে। কোনটা ভুল, কোনটা সঠিক- সেটা সময় ও ইতিহাসই নির্ধারণ করবে। আজ যেটাকে ভুল বলা হচ্ছে, কাল হয়তো সেটাই সবচেয়ে সঠিক প্রমাণিত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা আদর্শভিত্তিক একটি দল। আমাদের বা আমাদের সহকর্মীদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে, আমি তাদের কাছে শর্তহীনভাবে ক্ষমা চাচ্ছি। মাফ চাওয়ায় কোনো পরাজয় নেই, কোনো লজ্জা নেই- এটি মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের প্রকাশ।’

সভায় উপস্থিত নেতারা বলেন, জামায়াত আমিরের এ বক্তব্য রাজনৈতিক সহনশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222