মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিচয় পাওয়া গেছে, ক্ষতিপূরণ পাচ্ছে পরিবার

by amirulislamluqman20@gmail.com

মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও তার পরিবারে কর্মক্ষম কেউ থাকলে মেট্রোরেলে চাকরির দেওয়া হবে। এছাড়া এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন
banner

নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করব।

এদিন মেট্রোরেলের ফার্মগেট এলাকার একটি পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা পাসপোর্ট অনুযায়ী তার নাম আবুল কালাম, বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কিশোরকাটি গ্রামে। জন্মসাল ১৯৯০।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222