আর্জেন্টিনার নির্বাচনে জয় পেয়েছে মিলেইর দল লা লিবার্টেড

by Fatih Work

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেলো প্রেসিডেন্ট মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা। রোববারের (২৬ অক্টোবর) নির্বাচনে মিলেইর দল পেয়েছে ৪১ শতাংশ ভোট। ২৪টি সিনেট আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি আসন পেয়েছে লা লিবার্টেড অ্যাভাঞ্জা।

অপরদিকে মিলেইয়ের প্রতিদ্বন্দ্বী পক্ষ মধ্য–বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট।

বিজ্ঞাপন
banner

এই সাফল্যে প্রেসিডেন্টের জন্য রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার কর্মসূচি এগিয়ে নেয়া অনেক সহজ হবে। এছাড়া প্রেসিডেন্টের ভেটো বহাল রাখতে, অভিশংসনের প্রচেষ্টা রোধ করতে এবং আগামী মাসগুলোতে কর ও শ্রম সংস্কারের জন্য তার উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করারও সহজ হবে।

তবে কংগ্রেসে আইন পাস করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা নেই মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জার। আইন পাসের জন্য প্রেসিডেন্টকে এখন কংগ্রেসে মধ্য-ডানপন্থীদের সঙ্গে জোট করতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222