মহেশপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

by amirulislamluqman20@gmail.com

ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মহেশপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী মো: ফয়সাল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগঠন, যার লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।’

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীরা কেক কেটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222