মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
রূপসায় জামায়াতে ইসলামীর পল্টন ট্রাজেডি দিবস-২০০৬ উপলক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। উপজেলা জামায়াতের উদ্যোগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত খুলনা-৪ আসনে এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। ২০০৬ সালে আমরা যখন শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করছিলাম তখন আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠার মাধ্যমে তান্ডব চালিয়ে অসংখ্য মানুষ কে হত্যা করেছিল। এবং পরবর্তিতে আমাদের কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছেন। আমরা তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাচ্ছি।”
২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে রূপসা থানার পার্শ্ববর্তী দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিবাদী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা লাবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রেজাউল কবির, সহকারী সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলার সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শেখ, উপজেলার তারবিয়াত সম্পাদক হাফেজ জাহাঙ্গীর ফকির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. জসিমউদদীন, অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন উপজেলা উলামা সভাপতি মাওলানা মমতাজুল ইসলাম, (সনাতন ধর্মের) উপজেলা সভাপতি সদানন্দ বৈরাগী, উপজেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মো. গিয়াসউদ্দিন, টিএসবি ইউনিয়নের আমীর অধ্যাপক আসাদুজ্জামান উপজেলা শিবির সভাপতি মো. মুশফিকুর রহমান, মাওলানা হেকমত আলী, মো. নাসিম সরদার, মোল্লা সেলিম আজাদ, মাওলানা মহিউদ্দিন। ইউনিয়ন সেক্রেটারি আল আমিন, হাফেজ মাওলানা গোলাম রসুল, আ. কাদের, সিরাজুল ইসলাম, আজিজুল হক, (সনাতন ধর্মের) ঘাটভোগ ইউনিয়নের সেক্রেটারি বিজয় মজুমদার, এ ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ৫ শতাধিক অনুসারী।
এমএআর/
