মোহাম্মদপুরে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান, ২১ অপরাধী গ্রেপ্তার

by Fatih Work

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২১ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃতরা হলো- ১। মোকারম হোসাইন রুদ্র (২৫) ২। সাইফুল ইসলাম পাপ্পু (৩০) ৩। সানোয়ার (৩০) ৪। রহমতুল্লাহ (২০) ৫। কাউসার বাঘা ঝন্টু (৩০) ৬। রায়হান (২৫) ৭। রনি শাহাদাত (৩৮) ৮। বাদশা রাজু (২৯) ৯। সজীব (২১) ১০। ইকবাল মেহেদী (২৭) ১১। মনিরুজ্জামান রাকিব (২৫) ১২। মারুফ (২২) ১৩। হোসেন (২৬) ১৪। সাগর (২১) ১৫। সাহিল (২২) ১৬। সোহাগ (২০) ১৭। আরিফুল ইসলাম (১৯) ১৮। আরমান (৩৮) ১৯। সানজু (২৪) ২০। সাজ (২৩) ও ২১। রুস্তুম (৩৫)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222