আজানের জন্য গান বন্ধ করে প্রশংসায় ভাসছেন ভারতীয় গায়ক সনু নিগম

by amirulislamluqman20@gmail.com

কয়েক বছর আগে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের গায়ক সনু নিগম। তিনিই এবার আজান শুনে মঞ্চে গান থামিয়ে দিলেন, যার ভিডিও ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি ভারতের শ্রীনগর নামের একটি এলাকায় পারফর্ম করতে যান সনু নিগম। সেখানে ছিল তার প্রথম অনুষ্ঠান। মঞ্চ থেকে তার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজান শুরু হবে বলে শ্রোতাদের কাছে দুই মিনিট চেয়ে নেন সনু নিগম।

বিজ্ঞাপন
banner

এ সময় সনু নিগমকে বলতে শোনা যায়, ‘আমাকে দুই মিনিট সময় দিন দয়া করে। এখানে এখনই আজান শুরু হবে।’ এরপর দুই মিনিটের জন্য অনুষ্ঠান বন্ধ রাখেন। আজান শেষ হওয়ার পরে তিনি আবার গান শুরু করেন।

সে সময় উপস্থিত দর্শকরা আজানকে সম্মান জানিয়ে তার এই আচরণকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। এদিকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশংসায় ভাসছেন তিনি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222