বাজারে এলো সাড়া জাগানো সাময়িকী ‘লেখকপত্র’ এর ২৬তম সংখ্যা

by Fatih Work

লেখা ও লেখকদের কথায় তৈরি সাড়া জাগানো সাময়িকী ‘লেখকপত্র’-এর অক্টোবর–ডিসেম্বর ২০২৫ সংখ্যাটি বাজারে এসেছে। এ সংখ্যার মাধ্যমে পত্রিকাটির প্রকাশিত সংখ্যা দাঁড়াল ২৬টি। সাত বছর ধরে নিয়মিত প্রকাশিত এই বিশেষায়িত সাময়িকীটি ইতোমধ্যে সাহিত্য–চিন্তার জগতে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

চলতি সংখ্যায় প্রধান রচনা হিসেবে স্থান পেয়েছে সম্প্রতি প্রয়াত সাত বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে স্মৃতিচারণ ও বিশ্লেষণধর্মী লেখা। তাদের মধ্যে আছেন— আহমদ রফিক, বদরুদ্দীন উমর, যতীন সরকার, এ.জেড.এম শামসুল আলম, আল্লামা হাফেজ আহমদুল্লাহ, সৈয়দ মনজুরুল ইসলাম ও রকিব হাসান।

বিজ্ঞাপন
banner

এ সংখ্যায় প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের আত্মজৈবনিক সাক্ষাৎকার। “মুসলিম জাহান”, “মাসিক মদীনা” এবং মাওলানা মুহিউদ্দীন খান নিয়ে স্মৃতিচারণ করেছেন লেখক জেহাদ উদ্দীন। এছাড়াও কবি ও ছড়াকার হাসান আলীম জানিয়েছেন তার লেখক হয়ে ওঠার গল্প।

ফিচার ও বিশ্লেষণ অংশে রয়েছে:

ফিকাহশাস্ত্রে উলামায়ে দেওবন্দের অবদান — মুনীরুল ইসলাম

প্রকাশনায় ‘সেলিব্রেটি প্রতারণা’ নিয়ে বিশ্লেষণ — শামসুদ্দীন সাদী

এক কলমযোদ্ধা শায়খুল হাদিসের গল্প — মুফতি ইসমাঈল বিন সাঈদ

তারুণ্য ভাবনায় — সেলিম হোসাইন আজাদী

প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা — আতিকুজ্জামান খান

ঝটপট প্রশ্নোত্তর — কবি জিয়া হক

লিটলম্যাগ নিয়ে লিখেছেন ১০ তরুণ লেখক

ইসলামি বইমেলার পরিবর্তন—বিশ্লেষণ করেছেন সাইমুম রিদা

এছাড়াও নিয়মিত ছড়া–কবিতা, বই আলোচনা, সাহিত্য ও লেখালেখি বিষয়ক প্রতিবেদন রয়েছে সংখ্যাটিতে।

লেখকপত্রের নতুন সংখ্যা পাওয়া যাবে—

বায়তুল মোকাররম বই মার্কেট: হাবিবিয়া বুক ডিপো

বাংলাবাজার: দারুল উলুম লাইব্রেরী

চৌধুরীপাড়া: আওয়ার ইসলাম কার্যালয়

যাত্রাবাড়ী: মোল্লার বই ডটকম

কমপক্ষে ১০ কপি নিয়ে এজেন্ট হওয়ার সুযোগ রাখা হয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ: ০১৯১৮৭০৬০৩৫

২০১৯ সালে যাত্রা শুরু করা সাময়িকীটির সম্পাদক লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবর, নির্বাহী সম্পাদক আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। একদল তরুণ লেখক ও স্বেচ্ছাসেবী টিম লেখকপত্রের সঙ্গে যুক্ত।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222