সুদানের আল-ফাশারে ভয়াবহ হত্যাযজ্ঞ, চার দিনে ২ হাজার নিহত

by amirulislamluqman20@gmail.com

সুদানের উত্তর দারফুরের শহর আল-ফাশারের পরিস্থিতি সেনা প্রত্যাহারের পর থেকে ভয়াবহ আকার ধারণ করেছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে।

সুদানি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রবিবার থেকে বুধবার পর্যন্ত শুধু আল-ফাশার শহরেই প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, RSF-এর হাতে অন্তত ১,৫০০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে শহরটি থেকে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপত্তার খোঁজে পালিয়ে গেছে।

জাতিসংঘ সুদানে চলমান ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে, বর্তমানে আল-ফাশারে প্রায় ১ লাখ ৭৭ হাজার মানুষ আটকা পড়ে আছে, যারা খাদ্য ও চিকিৎসাসহ মানবিক সহায়তার জন্য মরিয়া হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান সংঘাতের কারণে দেশটির মানবিক সংকট ক্রমেই গভীরতর হচ্ছে।

সূত্র: সিএনএন ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222