ইউনূসের অবস্থা হবে হাসিনার চেয়েও খারাপ: ড. রেদোয়ান

by amirulislamluqman20@gmail.com

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘ঐকমত্য কমিশন দেশে একটা অনৈক্য সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা বলেছিলেন সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদে আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে।

বিজ্ঞাপন
banner

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য উনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখেছেন ফখরুদ্দীন-মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোনো দেশেই জনসম্মুখে যেতে পারে না।’

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এলডিপি মহাসচিব আরও বলেন, ‘প্রধান উপদেষ্টার অধ্যাদেশ জারি করার কোনো এখতিয়ার নাই।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222