গুরু নানকের জন্মবার্ষিকী: ২ হাজার ভারতীয় শিখকে ভিসা দিয়েছে পাকিস্তান

by amirulislamluqman20@gmail.com

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভারতীয় পত্রিকাগুলোর বরাতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, পাকিস্তান শিখ তীর্থযাত্রীদের ভিসা প্রদান করেছে। তবে এই বিষয়ে ভারতের সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের পর দুই দেশের পারস্পরিক যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর এটাই প্রথমবারের মতো ভারতীয় শিখ তীর্থযাত্রীদের পাকিস্তান ভ্রমণের অনুমতি দেওয়া হলো।

বিজ্ঞাপন
banner

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে ১০ দিনের উৎসবে অংশগ্রহণের জন্য নির্বাচিত কিছু শিখ দলের পাকিস্তান সফরের অনুমতি দিয়েছে ভারত সরকার।

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, তারা ‘ভারতের ২ হাজার একশোরও বেশি শিখ তীর্থযাত্রীকে ভিসা প্রদান করেছে।’

এদিকে পাকিস্তানের নানকানা সাহিব শহরে, যেখানে গুরু নানকের জন্মস্থান অবস্থিত, সেখানে লাখো শিখ তীর্থযাত্রীর আগমন প্রত্যাশা করা হচ্ছে। নানকানা সাহিব ভারতের সীমান্ত থেকে প্রায় ৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই ধর্মীয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: আরব নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট উর্দু।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222