জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, বিএনপি যদি মাঠে নামে, সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে।
রোববার (২ নভেম্বর) দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছ, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নিরব। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
এআইএল/
