ডিবির অভিযানে ২৫০০ ইয়াবা উদ্ধার, আটক এক ব্যক্তি

by naymurbd1999@gmail.com

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুই হাজার পাঁচশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- মো. নুরুল আমিন (২৭)।

শনিবার (০১ নভেম্বর ) রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চৌধুরী ফিলিং স্টেশনের সামনের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর মোঃ নুরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মো. নুরুল আমিন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222