মিরপুরে অটোরিকশা চুরি, উদ্ধারসহ দুই চোর গ্রেফতার

by Fatih Work

রাজধানীর মিরপুরে অটোরিকশা চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চোরাইকৃত অটোরিকশা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—মো. হোসেন মিয়া (৩৪) ও মোঃ তানভীর (২৩)।

বিজ্ঞাপন
banner

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে অটোরিকশা চালক মো. আমির হোসেন ভাড়ার জন্য বাসা থেকে বের হয়ে টেকনিক্যাল বিএইচএস হাসপাতালের সামনে অটোরিকশাটি রেখে পাশের দোকানে চা খেতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

ঘটনার পরপরই ভুক্তভোগী মো. আমির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।

রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিরপুর মডেল থানার একটি দল কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত হোসেন মিয়া ও তানভীরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে অটোরিকশাটি চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222