গণভোট না হলে দুর্বার গণআন্দোলনের হুশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের

by hsnalmahmud@gmail.com

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সমমনা আট দল।

আজ (৬ নভেম্বর) বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে একত্রিত হয়ে দলগুলো একসাথে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রা শুরু করে। তবে কাকরাইল মৎস ভবন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী মিছিল থামিয়ে দিলে আট দলের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে আসে। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান।

বিজ্ঞাপন
banner

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সকাল ১১টায় দৈনিক বাংলা মোড় থেকে গণমিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে যুগপৎ আন্দোলনের সম্মিলিত সমাবেশে যোগ দেয়।

মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শরাফত হুসাইন, মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ বায়তুল মাল সম্পাদক কারী হুসাইন আহমাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক জনাব এইচএম খোকন, ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি হাফেজ নুর মোহাম্মদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জনাব মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, ছাত্রনেতা আশরাফুল ইসলাম সাদ, সাইফুল্লাহ প্রমুখ।

পল্টন মোড়ে ৮ দলের সম্মিলিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী।

তিনি বলেন, অবিলম্বে গণভোট না হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। সারাদেশে আন্দোলনের লেলিহান শিখা জ্বলবে। বিএনপি ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে না না বলেছেন। আমরা তাদের বলেছি — এখন হাঁ বলা শিখুন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222