বাংলাদেশ খেলাফত মজলিসে মুফতী আমজাদ হোসাইন আশরাফীর যোগদানের খবর সত্য নয়

by hsnalmahmud@gmail.com

সম্প্রতি সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বিশিষ্ট ইসলামি আলোচক মুফতী আমজাদ হোসাইন আশরাফী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। তবে এই খবরটি সত্য নয় বলে নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুফতী আশরাফী।

তিনি লিখেছেন, “মোবাইল বন্ধ ছিলো! খোলে দেখলাম বাংলাদেশ খেলাফত মজলিসে আমার যোগদানের বিষয়টি নিয়ে একটি ম্যাসেজ ছড়িয়ে পড়েছে। মূল বিষয়টি ছিল নবীনগর উপজেলার আলেম উলামাদের আমিরে মজলিসের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সৌজন্যে সাক্ষাৎ।”

বিজ্ঞাপন
banner

মুফতী আশরাফী আরও জানিয়েছেন, গত রাতে ভোরে নবীনগর উপজেলায় পৌছান এবং স্থানীয় আলেম উলামাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন। এই কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত শিডিউলের অংশ। এ সময় নবীনগরের দায়িত্বশীল আলেম ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আলোচনা ও সাক্ষাৎ অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল নবীনগরের আলেম উলামাদের রাজনৈতিক হালচাল ও সম্ভাবনা পর্যালোচনা করা। তবে কেউই তার যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। মুফতী আশরাফী বলেন, “আগামীর বাংলাদেশ ও ইসলামের বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা আমাদের সিদ্ধান্ত স্পষ্ট করব। যারা আমাকে ভালোবাসে, তাদের জন্য জানাই আন্তরিক মোবারকবাদ।”

মুফতী আশরাফী এই সংবাদে আরও যোগ করেছেন যে, তিনি সবসময়ই ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ অন্যান্য ইসলামি দলকে হৃদয়ে ধারণ করেন এবং সকলের প্রতি তার ভালোবাসা অটুট।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222