কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে ১৩ আ’লীগ নেতাকর্মী গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে মোট ১৩ জন ফ্যাসিস্টকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃত আসামিরা হলেন, চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান (৪৬), ভূরুঙ্গামারী উপজেলা ৪নং পাইকের ছড়া ইউনিয়ন ওলামালীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চর ভূরুঙ্গামারী এলাকার মো. রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী ৬ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম ওরফে মো. এজাজুল ইসলাম (৪৫), ফুলবাড়ী ১ নং নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জগলুল হায়দার (৫০), নাওডাঙ্গা ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান (৪৪), কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনোয়ার হোসেন রনি (৩৯), কুড়িগ্রাম সদরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. এরশাদুল হক আরিফ (৩০), কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (৩৮), রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের পাঠাগার সম্পাদক মো. কাইয়ুম আলী (৩৫) ও নাগেশ্বরী রামখানা ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মো. নুর আলম (৪৬)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ১৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222