সমকামিতাবিরোধী আইন পাস করলো কাজাখস্তান

by amirulislamluqman20@gmail.com

কাজাখস্তানের সংসদ বুধবার রাশিয়ার সমকামিতাবিরোধী আইনের অনুকরণে একটি বিল পাস করেছে, যা জনসমক্ষে ও গণমাধ্যমে সমকামিতা প্রচার নিষিদ্ধ করবে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ‘জনসমক্ষে ও গণমাধ্যমে পেডোফিলিয়া এবং/অথবা সমাজে ‘অপ্রচলিত যৌন কার্যক্রম’ প্রচারসংবলিত যেকোনো তথ্য নিষিদ্ধ করা হবে।’

বিজ্ঞাপন
banner

রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থিত, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কাজাখস্তান বর্তমানে তার শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রগুলো ও পশ্চিমা বিশ্বের মধ্যে ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত টোকায়েভ বর্তমানে মস্কো সফরে রয়েছেন, যেখানে তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি কৌশলগত অংশীদারি চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে।

এ বছরের শুরুতে টোকায়েভ ‘সমকামিতার প্রসারের’ বিরুদ্ধে কঠোর অবস্থান প্রকাশ করেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘বহু দশক ধরে তথাকথিত গণতান্ত্রিক নৈতিক মূল্যবোধ, যার মধ্যে এলজিবিটিও অন্তর্ভুক্ত, বিভিন্ন দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন এনজিও ও ফাউন্ডেশন এসব মূল্যবোধকে ছদ্মাবরণ হিসেবে ব্যবহার করে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।’

২০১৩ সালে রাশিয়া নিজস্ব অ্যান্টি-এলজিবিটিকিউ আইন প্রথম চালু করে, যেখানে শিশুদের মধ্যে ‘অপ্রচলিত যৌন সম্পর্কের প্রচার’ নিষিদ্ধ করা হয়।

২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর আইনটির পরিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয় এবং এরপর থেকে রুশ কর্তৃপক্ষ এলজিবিটিকিউ সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে দমন অভিযান তীব্র করেছে।

রাশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরি, বুলগেরিয়াসহ আরো কয়েকটি দেশ ‘সমকামিতা প্রচারবিরোধী’ আইন পাস করেছে।

সূত্র: আইপিএইচআর।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222