কুড়িগ্রামে লকডাউনে নাশকতার চেষ্টায় আ’লীগের ২০ জন গ্রেফতার

by Fatih Work

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশ আ’লীগের পূর্বঘোষিত লকডাউনে নাশকতার চেষ্টায় প্রথম ধাপে ১৩ জন গ্রেফতারের পর পরবর্তী ২৪ ঘন্টায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী মোট ২০ জনসহ সর্বমোট ৩৩ জন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন
banner

গ্রেফতারকৃত হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের যুবলীগ সদস্য মো. আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭), সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং সাংগঠনিক সম্পাদক মো. নজির জোসেন (৪২), ফুলবাড়ী ৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম (৬২), ৩নং ওয়ার্ড রাবাইতারী আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম (৫২), রাজারহাট চাকিরপশার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মো. মোসলেম উদ্দিন মন্ডল (৫৪), ভূরুঙ্গামারী ৬নং ওয়ার্ড পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি মো. আব্দুল মালেক (৫০), আন্ধারীঝার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল আমিন হোসেন (৩৯), কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. রেজাউল করিম রতন (৪৫), নাগেশ্বরী পৌর যুবলীগের সভাপতি মো. আ. জব্বার (৪৮), হাসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম (৪২), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের ওয়ার্ড সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু (৫০), ডিবি কতৃক কুড়িগ্রাম সদরের জেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য মো. রানু (৩৩) ও চিলমারী রমনা ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছক্কু মেম্বার।

এছাড়াও উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ও ভাংচুরসহ জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি করার প্রস্তুতি নেওয়ার সময় আরো ০৭ জনকে স্পটে হাতেনাতে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উলিপুর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ, দূর্গাপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুদ্র, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগ আশিক, শাহীন আলম সম্রাট, আওয়ামী লীগের উলিপুর উপজেলা ব্রম্মপুত্র ভাঙ্গন থেকে হাতিয়া বাঁচাও কমিটির সভাপতি বিএম আব্দুল ওহাব শাহ, ছাত্রলীগের সক্রিয় কর্মী জাহিদ হাসান নিশান ও হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সেক্রেটারি মো. রাজু মিয়া।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন,“তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় কুড়িগ্রাম জেলায় গত দিনে ১৩ জন ফ্যাসিস্ট গ্রেফতার করার পাশাপাশি পরবর্তী ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ২০ জনসহ সর্বমোট ৩৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222