‘কাদিয়ানিদের কুফুরি বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব’

by amirulislamluqman20@gmail.com

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার পর আনুষ্ঠানিকভাবে এই মহাসম্মেলন শুরু হয়েছে। তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়ে গেছে।

বিজ্ঞাপন
banner

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত এই মহাসম্মেলনে দেশি-বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সম্মেলনে নিজের বক্তব্যে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঈমানী বিষয়কে কেন্দ্র করে আজ সবাই একত্রিত হয়েছেন। কিছু মানুষ এই বিষয়েও অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করছে, কেউ কেউ নিজেই ধোঁকার মধ্যে পড়ে অন্যদের ধোঁকা দিচ্ছে।

তিনি আরো বলেন, এটিকে কিছু লোক ‘মাজহাবের ইখতেলাফ’ হিসেবে উপস্থাপন করতে চায়, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিরোধী। কাদিয়ানী বিষয় কোনো মাজহাবগত বিষয় নয়; তারা ইসলামের গণ্ডির বাইরের একটি দল। অতএব এটাকে মাজহাব বা ফিরকার ইখতেলাফ বলা যাবে না। বিষয়টিতে স্পষ্ট থাকতে হবে।

তিনি বলেন, দেশে অনেক অমুসলিম আছে এবং তারা তাদের পরিচয় নিয়ে বাস করছে, কিন্তু কাদিয়ানীরা এ দেশে থাকলেও মুসলিম পরিচয়ে থাকতে পারবে না।

তিনি আরো বলেন, প্রশাসন এ কথা বোঝে না এমন নয়। তাদের করণীয় হলো ইসলামের পরিচয় রক্ষা করা এবং এ বিষয়ে নিজেদের ঈমানি অবস্থান সুস্পষ্ট করা।

মুফতি আব্দুল মালেক আরও বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো কোনো ধোঁকার আশ্রয় না নেওয়া এবং ইসলামের সঠিক অবস্থান জনগণের সামনে তুলে ধরা।

পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ঈমানি দায়িত্ব হিসেবে কাদিয়ানীদের পণ্য ও ব্যবসা বয়কট করা উচিত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222