খুলনা–বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট

খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধ করাসহ তিন দফা দাবিতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাস মালিক সমিতি। রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা এ হুঁশিয়ারি দেয়।
তাদের দাবিগুলো হলো– সরকারি অনুমোদন ব্যতিত চলাচলরত বিআরটিসি ও লিজকৃত বিআরটিসি গাড়ি বন্ধ এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ, রাস্তার লোকাল যাত্রী পরিবহন বন্ধের ব্যবস্থা গ্রহণ, অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন অটোরিকশা সড়ক-মহাসড়কে চলাচল বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহণে নীতিমালা বর্হিভুত লোকাল যাত্রী পরিবহন বন্ধ করা ও জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার রেখে পথে পথে থাকা সব কাউন্টার অপসারণ করতে হবে।

বিজ্ঞাপন
banner

খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার (বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি) ১০টি মালিক সমিতির নেতারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা-বাগেরহাট বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, “খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলার ভেতরের মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্র, নছিমন, করিমন বন্ধ করাসহ তিন দফা দাবির বিষয়ে সমাধান করতে প্রশাসনের সঙ্গে মালিক সমিতির নেতারা দফায় দফায় বাস সভা করেছে। সমস্যার সমাধান করতে প্রশাসন বারবার সময় নিয়েও তা সমাধান করতে পারেনি। তাই আগামী পহেলা ডিসেম্বরের মধ্যে বাস মালিক সমিতির তিন দফা দাবি বাস্তবায়ন করা না হলে ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগের সাত জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পিরোজপুর বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, ঝালকাঠি জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান ও খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাবু উপস্থিত ছিলেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222